গোয়ালন্দের কফিল ফিলিং ষ্টেশনে পরিমাপে কম দেওয়ায় আর্থিক জরিমানা –
- Update Time : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে অবস্থিত মেসার্স কফিল ফিলিং ষ্টেশনে ৫ লিঃ পেট্রোলে ৩৫০ মিঃ লিঃ কম দেয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,পেশকার মো. সবুজ হোসেন, গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ সৈয়দ ইমামুজ্জামান সহ পুলিশ সদস্য। অভিযানে ফল বিক্রির সময় পূর্বেই ফল প্যাকেট করে রেখে প্রতারনা করার দায়ে দৌলতদিয়ায় খলিল ফল ভান্ডারকে ১হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম বলেন, মেসার্স কফিল ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার পেট্রোলে ৩৫০ মিঃলিঃ পরিমানে কম দিয়ে ক্রেতাদের ঠকানাের দায়ে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ম্যানেজার নির্মল সাহাকে ৪০ হাজার জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































