গাছ চুরি মামলায় পাংশার আ:লীগ ও কালুখালীর কৃষকলীগের দুই নেতা কারাগারে-
- Update Time : ০৯:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গাছ চুরির মামলায় রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দিবালোক কুন্ড জীবন এবং জেলার কালুখালী উপজেলা কৃষকলীগের আহবায়ক গোলাম সরোয়ার মন্ডল ঠান্ডুকে আদালত কারাগারে পাঠিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর ২ নং আমলী আদালতের বিচারক নাছিমা তালুকদার মুনমুন এই নির্দেশ দেন।
জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভাগ্রামের যুবক মাশুক আহম্মেদ জানান, তিনি তার বাড়ীর ৩০ বছর বয়সী ২৫ টি মেহগুনী, ২টি সেগুন ও ১০টি জাম গাছ কেটে গুড়ি গুলো বিক্রির উদ্দেশ্যে পাশ^বর্তী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বাহেরমোড়ে থাকা একটি স’মিলে এনে রাখেন। বিগত বছরের ৯ নভেম্বর তিনি জানতে পারেন তার ওই গাছের গুড়ি গুলো চুরি করে স’মিল মালিকরা গোপনে ট্রাকে তুলে নিয়ে গেছে। খবর পেয়ে সকাল ১০টার দিকে তিনি ওই স’মিলে আসেন এবং তিনি গাছের গুড়ি কোথায় নেয়া হয়েছে জানতে চাইতেই মিল মালিক ও তাদের সহযোগিরা তাকে বেধড়ক মারপিট করা হয়। যে কারণে তিনি রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দিবালোক কুন্ড জীবন, জেলার কালুখালী উপজেলা কৃষকলীগের আহবায়ক গোলাম সরোয়ার মন্ডল ঠান্ডু, ঠান্ডুর ছেলে সাফিন সরোয়ার তুষারসহ ৬ জনকে আসামি করে একই বছরের ১৫ নভেম্বর রাজবাড়ীর আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ওই মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাকে নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান আব্দুর রব মোনা বিশ^াস এ বছরের ১২ মার্চ ঘটনাটি সঠিক মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
বাদী পক্ষের আইনজীবি কেএ বারি জানান, আদালত ওই মামলার আসামিদের আতœসমর্পনের নির্দেশ দেন। আসামিরা পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত প্রধান দুই আসামি দিবালোক কুন্ড জীবন ও গোলাম সরোয়ার মন্ডল ঠান্ডুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে অন্যাঅন্য আসামির জামিনে আবেদন মঞ্জুর করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































