কয়লাভিত্তিক জ্বালানী ব্যবহার বন্ধ ও নবায়ন যোগ্য জ্বালানি প্রসারের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন –
- Update Time : ০৯:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কয়লা ভিত্তিক জ্বালানী ব্যবহার বন্ধ ও নবায়ন যোগ্য জ্বালানী প্রসারের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টা থেকে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি রাজবাড়ীর সভাপতি অধ্যাপক মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, সিদ্দিকুর রহমান, সাইদা খানম, লুৎফর রহমান লাবু।
মানববন্ধনে বক্তারা বলেন, প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে দেশগুলো জীবাশ্ম জ্বালানি আহরণ ও ব্যবহার কমানোর কথা থাকলেও বাস্তব চিত্র উল্টো। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশও হাটছে উল্টো পথে।
রামপাল, মাতারবাড়ী, বাশখালীসহ মোট ১৯টি কয়লা ও এলএনজি ভিত্তিক প্রকল্প হচ্ছে উপকুলীয় জেলায়। ফলে উপকুলীয় জেলার দেড় কোটি মানুষের জীবন জীবিকা হুমকীতে ফেলবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































