কালুখালী থেকে চোরাই মোটরসাইকেল সোনাপুরের রনি গ্রেপ্তার –
- Update Time : ০৬:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর বাজারের চৌরাস্তার মোড় এলাকা থেকে রনি ইসলাম (২৬), মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সেই সাথে তার কাছ থেকে টিভিএস আরটিআর ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রনি জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের সোনাপুর গ্রামের শাজাহান মন্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে জেলার কালুখালী উপজেলার সোনাপুর বাজারের চৌরাস্তার মোড়ের জনৈক মিলনের চায়ের দোকানের সামনে থাকা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। সে সময় মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্য রনি ইসলামকে একটি টিভিএস (আরটিআর) ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আজ রবিবার কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































