কালুখালীর সাব-রেজিষ্ট্রি অফিসে অভিযান, ২ জনের কারাদন্ড, ৬ জনের জরিমানা –
- Update Time : ০৬:৫৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ৫৮ Time View
ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা :
জমি দলিলে রেজিস্ট্রিতে সরকার নির্ধারিত ফি থেকে অতিরিক্ত অর্থ আদায়, দলিল লেখকদের লাইসেন্স না থাকা এবং অনৈতিক ভাবে সাব রেজিষ্টারের ব্যবহার করা উপকরণ রাখার অভিযোগে রাজবাড়ী কালুখালীর সাব-রেজিষ্ট্রি অফিসে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। ওই অভিযানে ৮ জনকে আটক করে তিনি কালুখালী থানায় সোপর্দ করেন। পরে ২ জনের এক মাস করে কারাদন্ড ও ৬ জনের কাছ থেকে ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আটককৃতরা হলো, আব্দুর রহমান, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান ঠান্ডু, বাহারুল আলম, রোমান আহম্মেদ, আবুল কালাম, রফিকুল ইসলাম ও জাহিদুল ইসলাম।
সোমবার বেলা ১১ টার উপজেলা ট্রাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৯ ও ৪০ ধারা এবং ১৮৬০ সালের দন্ডবিধির ১০০/৮৮ ও ২৯১ ধারায় বাহারুল আলমকে এক মাসের কারাদন্ড, রোমান আহম্মেদকে এক মাস কারাদন্ড, রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা, জাহিদুল ইসলামকে ৩০ হাজার, আসাদুজ্জামান ঠান্ডুকে ২০ হাজার, আব্দুর রহমানকে ৫ হাজার, রফিকুল ইসলাম (টু) কে ৫ হাজার ও আবুল কালামের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন, কালুখালী থানার ওসি মাসুদুর রহমান, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা প্রমুখ।
কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করে দলিল লেখার সাথে সম্পৃক্তে ৮ জনকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে যাচাই-বাছাই চলছে।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন রাজবাড়ী বার্তাকে জানান, কালুখালী সাব-রেজিষ্ট্রি অফিসে কে দলিল লেখক, কে দালাল কিছুই বোঝার উপায় নাই। বেশ কিছু দিন ধরে অভিযোগ পাচ্ছেন, জমি ক্রেতা-বিক্রেতাদের থেকে সরকার নির্ধারিত ৭ শতাংশ ফি’র বাইরে প্রায় দ্বিগুন হারে অতিরিক্ত ফি আদায় করছেন দলিল লেখকরা এবং নানা কারণে হয়রানি স্বীকার হচ্ছে সাধারন মানুষ। যে কারণে উপজেলা ট্রাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী আজ সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় জমি দলিলে সরকার নির্ধারিত ফি’র থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ এবং অভিযান চলাকালীন সময়ে দলিল লেখার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের কাছে লাইসেন্স না পাওয়ায় ৮ জনকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছেন। আটককৃতদের অনেকেই বলেছেন তাদের লাইসেন্স আছে, ফলে যাচাই-বাছাই চলছে। যারা লাইসেন্স দেখাতে পারবে না এবং অতিরিক্ত ফি নেবার সাথে যাদের সম্পৃক্ততার প্রমান মিলবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































