কালুখালীর নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন কামরুন নাহার –
- Update Time : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
- / ৭৮ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আজ রবিবার যোগদান করেছেন, কামরুন নাহার যোগদান করেছেন। তিনি ২৯ তম বিসিএস ক্যাডার। ২০০১ সালে তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন।
আজ সন্ধ্যায় বরিশালের বাসিন্দা কামরুন নাহার রাজবাড়ী বার্তা ডট কমকে জানান, তিনি বেশ কয়েকটি জেলায় কর্মরত ছিলেন। রাজবাড়ীর কালুখালীতে যোগদানের আগে তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এর আগে আজ দুপুরে যোগদানের পর তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারদের সাথে আন্তরিকভাবে মতবিনিময় করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা, থানা অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ, প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়াদ্দার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী, ইন্সট্রাক্টর মাইনুল ইসলাম হাওলাদার সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কামরুন নাহার পূর্বে ফরিদপুর জেলার চরভদ্রাশন উপজেলায় নিয়োজিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































