কালুখালীর কাজী ইমদাদুল হক ও কাজী ইকরামুল হকের বিরুদ্ধে আদালতে চার্জশীট –
- Update Time : ০৬:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলা শহরের চাঁদপুর বাস স্ট্র্যান্ড সংলগ্ন অর্গানিক এ্যাগ্রে ফুড লিমিটেড কোম্পানীর বৃহত্তর মৎস্য প্রকল্পের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে ১২ লক্ষাধিক টাকা মূল্যের মাছ মারার দায়ে ব্যবসায়ী দুই সহোদরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে।
অভিযুক্তরা হলো, জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের মৃত মাহবুবুর রহমান ববি কাজীর ছেলে কাজী ইমদাদুল হক ও কাজী ইকরামুল হক।
গত ১৮ ডিসেম্বর ওই অভিযাগপত্র আদালতে দাখিল করেছেন, কালুখালী থানার এসআই মোঃ মনোয়ার হোসেন।
চার্জশীটে বলা হয়েছে, ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামানের মালিকানাধিন অর্গানিক এ্যাগ্রে ফুড লিমিটেড কোম্পানীর রাজবাড়ীর কালুখালী উপজেলা শহরের চাঁদপুর বাস স্ট্র্যান্ড সংলগ্ন এলাকার ৭ একর জমিতে তিনটি বৃহত্তর পুকুরে মৎস্য প্রকল্প রয়েছে। ২০১৯ সালের ৯ আগষ্ট রাতে দূর্বৃত্তরা ওই প্রকল্পে অনধিকার প্রবেশ করে সেখানকার একটি সিসি ক্যামেরা ভাংচুর করে পর্যায়ক্রমে বৃহত্তর ওই তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। এ ঘটনায় একই বছরের ১১ আগষ্ট অর্গানিক এ্যাগ্রে ফুড লিমিটেড কোম্পানীর ম্যানেজার হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ তদন্তের পর ১২ জন স্বাক্ষির নাম উল্লেখ্য করে অভিযোগপত্র নং -১১২, তারিখ- ১৮.১২.২০২০ইং, ধারা ৪৪৭/৪২৭/৩৪ পেনাল কোর্ড-১৮৬০, তৎসহ ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৫ ধারা মোতাবেক কাজী ইমদাদুল হক ও কাজী ইকরামুল হককে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































