কালুখালীতে মৎস্য চাষীদের মাঝে খাদ্য ও উপকরণ বিতরণ –
- Update Time : ০৯:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে মাছের খাবার ও উপকরণ বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর এর ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) প্রকল্পের আওতায় উপজেলার মৎস্য চাষীদের মাঝে এ সব বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। এছাড়াও সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, মৎস্য সিআইজি মৎস্য চাষী সাধন কুমার ও হাবিব প্রমূখ বক্তব্য রাখেন।
পরে এ প্রকল্পের আওতায় উপজেলার ৪২ জন সিআইজি (কমন ইন্টারেষ্ট গ্রুপ) সদস্যদের মাঝে ২৫২ বস্তা মাছের দানাদার খাদ্য, ৪২ বস্তা চুন, ৪২০ কেজি ইউরিয়া, ৪২০ কেজি টিএসপি সার, সাইনবোর্ড, দেড় মন করে পোনা মাছ বিতরণ করা হয় এবং জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩টি প্রদর্শনীর ৩৫জন সুফল ভোগীদের মাঝে ৬হাজার ৬শত কেজি দানাদার মাছের খাবার, ৩৭৫ কেজি চুন, ৭৫০ কেজি ইউরিয়া, ৩৭৫ কেজি টিএসপি, ১৫০০ কেজি খৈল, ১৮ হাজার পোনা, সাইনবোর্ড, পাতিল, ডিজিটাল ওয়েট মেশিন, বালতি, মগ, জৈব সার, হাপাজাল প্রভৃতি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা জানান উক্ত সকল প্রদর্শনীর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করে স্থানীয় প্রাণীজ আমিষের চাহিদা পূরণ সহ আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে এবং মাছ চাষে বিস্তার ঘটবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































