কসবামাজাইল ইউপির ৪ নং ওয়ার্ডের উপ-নির্বাচন- প্রার্থী ৪ জন –
- Update Time : ০৬:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
- / ৫২ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত হোসেন মোল্লার মৃত্যুতে আসন শুন্য হওয়ায় আগামী ২৮ ফ্রেরুয়ারী ওই ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে তফসীল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী ৩১ জানুয়ারী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ উপ- নির্বাচনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানাগেছে এদের মধ্যে সাবেক ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান মজনু,আব্দুস সোবহান,বাবুল মোল্লা ও মোক্তার হোসেন। স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানাগেছে সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান মজনু জনপ্রিয়তায় বেশ এগিয়ে রয়েছেন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মজনু ছিলেন নিকটতম প্রতিদ্বদি প্রার্থী অল্প ভোটের ব্যাবধানে তিনি লিয়াকত মোল্লার কাছে পরাজিত হয়েছিলেন। সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান মজনু বলেন এ নির্বাচনে ইনশাআল্লাহ বিপুল ভোটে আমি জয়ী হতে পারব। আগামী ২৮ ফ্রেরুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































