করোনা ভ্যাকসিন: রাজবাড়ী জেলার ২১ হাজার ৫৬ জনের শরীরে প্রদান –
- Update Time : ০৮:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ৬৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে করোনার ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা। বাড়ছে রেজিষ্ট্রেশনও। জেলার ৫টি উপজেলাতে সমান তালেই চলছে করোনা ভ্যাকসিন প্রদান।
রাজবাড়ী সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইব্রাহিম টিটন মঙ্গলবার বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে একযোগে টিকা কার্যক্রম চলমান রয়েছে।
দেশে করোনার বিরুদ্ধে সম্মুখ সারিতে কাজ করা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক, শিক্ষকও চল্লিশ বয়োসোর্ধ্ব ব্যক্তিবর্গদের অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান করা হচ্ছে। মঙ্গলবার রাজবাড়ী জেলায় টিকাগ্রহন করেছেন ৬০৮ জন। এরমধ্যে সদর উপজেলায় ২২০, পাংশা উপজেলায় ১৪৮, কালুখালী উপজেলায় ৮০, বালিয়াকান্দি উপজেলায় ১১০, গোয়ালন্দ উপজেলায় ৫০ জন টিকা নিয়েছেন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ২১০৫৬ জন। নিবন্ধন করেছেন ২৭১৭৫ জন।
করোনামুক্ত স্বাভাবিক জীবনে ফিরে যেতে এখন একমাত্র উপায় টিকাগ্রহন। নিজে টিকা নিন,অন্যকেও সচেতন করে তুলুন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































