করোনা ভাইরাস: রাজবাড়ীর কর্মহীন মানুষদের মাঝে ৪ শত মে:টন চাল ও ১৭ লাখ টাকা বিতরণ-
- Update Time : ০৮:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে সরকার। যার অংশ হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ৫টি উপজেলা এলাকায় চালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে পুরোদমে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তালিকা তৈরীর মাধ্যমে বন্টন করছেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গত সোমবার বিকালে রাজবাড়ী বার্তা ডট কম’কে জানান, চাহিদা দিয়েছেন ১ হাজার ৭শত মেট্রিক টন চাল। পেয়েছেন ৭ শত মেট্রিক টন, এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৪ শত মেট্রিক টন চাল। এছাড়া নগদ ২২ লাখ টাকা তিনি বরাদ্দ পেয়েছেন, যার মধ্যে ১৭ লাখ টাকার ডাল, আলু, তেলসহ অন্যান্য সামগ্রী কিনে তা বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, চাল ও টাকার কোন সমস্যা নেই। চাহিদা দিলেই পাওয়া যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































