করোনার প্রাদুর্ভাবের মধ্যেও রাজবাড়ীতে ৮ বছরের প্রতিবন্ধি শিশু ধর্ষণের অভিযোগ –
- Update Time : ১০:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ৬৫ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
চারিদিকে যখন করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত জনপদ, তখনও থেমে নেই ধর্ষণের মতো পৈশাচিক ঘটনা। করোনার প্রাদুর্ভাবের মধ্যেই রাজবাড়ীর সদর উপজেলায় ৮ বছরের প্রতিবন্ধি শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব উড়াকান্দা গ্রামের শামসু মোল্লার ছেলে লালমিয়া মোল্লা (৪০) সুকৌশলে ওই মেয়েটিকে পাশ্ববর্তী পদ্মা নদীর তীরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি বাড়ী ফিরে আসে এবং তা পরিবারের সদস্যদের অবহিত করে। দুপুরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তামান্না জানান, শিশুটিকে হাসপাতালের গাইনী ভিভাগে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা সেবাও প্রদান করা হচ্ছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মৌখিক ভাবে ঘটনাটি তিনি শুনেছেন। তবে বিকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































