করোনাকালে ঈদ: ক্রিকেটের স্কোরের মত মৃতের সংখ্যা গুনি! –
- Update Time : ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ৫৪ Time View
১৯৭১ সালের পরে এমন ঈদ বাংলাদেশ দেখে নি। একাত্তরে আমার জন্ম হয়নি, আব্বা বীর মুক্তিযোদ্ধা মৃধা ওয়াজেদ আলী তখন যশোর এম এম কলেজের ছাত্র। থাকতো কলেজ ছাত্রাবাসে সেখান থেকে যোগ দেন মুক্তিযুদ্ধে। আব্বার মুখে শুনেছি সেই রোজার ঈদের দিনে নাকি আব্বা ট্রেনে আসাম তেজপুর ক্যাম্পে যাচ্ছিলেন বিষাদ ও বিভিষীকাময় ঈদের দিনের সেই গল্প আজ আমার এবং আমাদের জীবনে মর্মান্তিক ভাবে সত্যি হলো।
আজ আমরা পুরো বিশ্ব ঘরবন্দী অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। টিভি সেটে ঘন্টায় ঘন্টায় নিউজ আপডেট নিত্যসঙ্গী। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং এখন স্বাধীন বাংলা বেতনের মত গোল হয়ে শুনি। ক্রিকেট খেলার স্কোরের মত মৃতের সংখ্যা গুনি।
আজ ও অস্পৃর্শ মৃত দেহ। সৎকারের জন্য সমর্থ মানুষ খুজে পাওয়া দায়। প্রিয়জনের নিষ্ঠুর বিদায় আবেগী করার চেয়ে নিজেকে নিয়ে চিন্তিত করে।
কোটি কোটি মানুষ ঘর বন্দী এমন ব্যতিক্রমী ঈদে, করুনা ময়ের কাছে প্রার্থনা। রোজা এবং ঈদ তোমাকে খুশি করতে প্রভু। তুমি খুশি হও পৃথিবীটাকে সুস্থ করে দেও। আবার ঈদ হোক আনন্দময়।
লেখক- মোছা : আজরা জেবিন তুলি, অভিনয় ও বাচিক শিল্পী, সভাপতি -মানবতার কল্যান ফাউন্ডেশন, রাজবাড়ী জেলা শাখা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































