“করোনাকালীন ঈদ আয়োজন”- লেখক : রাজ্জাকুল আলম –
- Update Time : ১২:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। ঈদ উৎসব সামাজিক ও সমষ্টিগত আনন্দের অধিকারগত উৎসব।প্রতি বছর অনেক আনন্দ নিয়ে দুটি ঈদ আসে যার একটি ঈদুল আযহা। মুসলিম জাতির অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা যা একই সাথে ত্যাগের ও আনন্দের।ঈদুল আযহার অপর নাম কূরবানীর ঈদ। আরবিতে কুরবান থেকে কুরবানি এসেছে।যার অর্থ নৈকট্য লাভ বা উৎসর্গ করা।
প্রতি বছর যিলহজ্জ্ব মাসের দশ তারিখে মুসলিমজাতি পশু কুরবানির সাথে নিজের পশুত্ব, শুদ্ধতা, নীচতা।স্বার্থপরতা, হীনতা,দীনতা,অহংকার কুরবানি দিয়ে আল্লাহ্র সন্তুষ্টি লাভের চেষ্টা করে। আল্লাহর জন্য মানুষ তার প্রিয় জিনিষ ত্যাগ করে এই ঈদে। এখন কাংখিত প্রশ্ন আমরা কি শুধু কুরবানির সময়েই গরীব দুখী মানুষের জন্য ত্যাগের কথা ভাবব নাকি সারা বছরই নিজ সম্পদ মানুষের কল্যাণে ত্যাগ করব। যদি নিদ্দিষ্ট দিনের কথা ভাবি তাহলে কুরবানি হবে শুধু ভোগের অনুষ্ঠান। যেহেতু আল্ কোরআনে আল্লাহ বারবার ত্যাগের নির্দেশ দিয়েছেন সেহেতু আমাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে মানবতার সেবায় দান করতে হবে।
এ বছর করোনাভাইরাস ও লকডাউন সাধারন মানুষের ঈদ উৎসবকে অনেকাংশ ম্লান করে দিয়েছে। করোনাকালে এমনিতেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও সুবিধা বন্চিত মানুষজন জীবন ও জীবিকার জন্য লড়াই করছে এর সাথে কোন কোন জায়গায় বন্যার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।অনেকেই এ বছর পরিবারবর্গ নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। এ রকম পরিস্থিতিতে আমরা যেন কুরবানির ত্যাগের শিক্ষায় দীক্ষিত হয়ে মমত্ববোধ, সাহায্য সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে মানবিক পৃথিবী গড়ে তুলি সেটাই প্রত্যাশা।নিছক বাহাদুরি, প্রতিযোগিতামূলক রক্তক্ষরণ ও গোশত ভক্ষণ করে ঈদুল আযহা বা কুরবানির তাৎপর্যতাকে ব্যর্থতায় পর্যবেসিত না করি সেটাই কামনা।
লেখক- রাজ্জাকুল আলম সহকারী অধ্যাপক মীর মশাররফ হোসেন কলেজ,রাজবাড়ি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































