এসপি’র নির্দেশনায় রাজবাড়ী থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মজিবর গ্রেপ্তার-
- Update Time : ০৯:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর নির্দেশনায় পদ্মা নদীতে চাঁদাবাজী করা সন্ত্রাসী মজিবর মন্ডল (৩৬) কে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মজিবর রাজবাড়ী জেলা শহরের ধুনচি গ্রামের মৃত ওহেদ ওরফে ফয়েজ মন্ডলের ছেলে।
জানাগেছে, রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়েবীরের নেতৃত্বে থানা এসআই বদিয়ার রহমান, এএসআই সোহেল রানা, এএসআই জালাল উদ্দিন, এএসআই জামাল মোল্লা, এএসআই ইউসুফ আলীসহ সঙ্গীয় থানা পুলিশের সদস্যরা গত শুক্রবার রাত ১১ টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার ঘাটের অদূরে জনৈক মোস্তফার ইট ভাটা সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে মজিবর কে গ্রেপ্তার করে। সে সময় তার কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও তার দুই রাউন্ড গুলি উদ্ধার করে। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে পদ্মা নদীতে চলাচলকারী ট্রালার থেকে চাঁদা আদায় করে আসছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































