উপজেলা পরিষদ নির্বাচন : রাজবাড়ীর সকল প্রার্থীকে প্রতীক প্রদান –
- Update Time : ০৮:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
- / ৭৪ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজবাড়ীর ৪টি উপজেলায় নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলা নির্বাচন রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান এবং পাংশা ও গোয়ালন্দ উপজেলা নির্বাচন রির্টানিং ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ করেন।
এ সময় চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদরে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী (দোয়াত কলম), এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস (আনারস), মোঃ সফিকুল ইসলাম সফি (নৌকা), পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মোহন মোল্লা (টিউবওয়েল), এ্যাডঃ সফিকুল হোসেন (উড়োজাহাজ), রকিবুল হাসান পিয়াল (তালা), মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মীর মাহফুজা খাতুন মলি (কলস) ও মোছাঃ আলেয়া বেগম (হাঁস) প্রতীক পেয়েছেন।
অপরদিকে গোয়ালন্দে বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী মোঃ নুরুল ইসলাম। এছাড়া পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে আসাদুজ্জামান চৌধুরী (টিয়াপাখি), আবুল কালাম আজাদ (উড়োজাহাজ), মোঃ গিয়াসউদ্দিন শেখ (তালা), গোলাম মহিউদ্দিন সরকার (গোলাপ ফুল), আব্দুল বাতেন (মাইক), গোলাম মাহবুবুর রব্বানী (চশমা), আব্দুর রহমান মন্ডল (টিউবওয়েল), মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছাঃ নাজমা খাতুন (কলস), ও মোছাঃ নারর্গিস পারভীন (ফুটবল) প্রতীক পেয়েছেন।
অন্যদিকে বালিয়াকান্দিতে চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ (নৌকা), মোঃ আশরাফ মোল্লা (আম), এহসানুল হাকিম (মোটর সাইকেল), পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মনির (তালা), হারুন অর রশিদ (টিউবওয়েল), মহিলা ভাইস-চেয়ারম্যান পদে খোদেজা বেগম (হাঁস) ও মৌসুমী আক্তার (কলস) প্রতীক পেয়েছেন।
এছাড়া পাংশায় চেয়ারম্যান পদে সফিকুল মোর্শেদ আরুজ (নৌকা), ফরদি হাসান ওদুদ (আনারস), পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে জালাল উদ্দিন (উড়োজাহাজ), মোস্তফা মাহমুদ (তালা), মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছাঃ রকেয়া বেগম (হাঁস) ও সফুরা খাতুন (কলস) প্রতীক পেয়েছেন।
রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলা নির্বাচন রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান এবং পাংশা ও গোয়ালন্দ উপজেলা নির্বাচন রির্টানিং ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান বলেন, প্রতীক বরাদ্ধ হয়ে গেছে। এখন থেকে প্রার্থীরা পোস্টার দিয়ে প্রচারনা চালাতে পারবেন। তবে কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































