উন্নতি হচ্ছে রাজবাড়ীর বন্যা পরিস্থিতির, কাটেনি দূর্ভোগ –
- Update Time : ১১:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
উন্নতি হতে শুরু করেছে রাজবাড়ীর বন্যা পরিস্থিতি। তবে পদ্মার পানি কমতে থাকলেও দূর্ভোগ কমে নাই বানভাসীদের।
বুধবার বিকালে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ১৮ সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার ৪৪ সেন্টিমিটার ওপরে রয়েছে। এছাড়া পাংশার সেনগ্রাম ও সদরের মহেন্দ্রপুরেও কমেছে পদ্মার পানি। এদিকে পানি কমার সঙ্গে সঙ্গে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক।
চলামান বন্যায় জেলায় চারটি উপজেলার ১৩টি ইউনিয়নের ৬৭টি গ্রামের ১০ হাজার ১৩৭ পরিবারের ৪০ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছে। তালিকা অনুযায়ী ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। তবে এখনও অনেকে ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ করেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বন্যায় জেলার আবাদী প্রায় সাড়ে ৯ শত একর জমির ফসল তলিয়ে নষ্ট হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































