উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়ার ১৫শ’ অসহায় নারীর মাঝে কম্বল বিতরণ
- Update Time : ০৯:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ১০০ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়ায় যৌন পল্লীর অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকালে উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও উত্তরণ ফাউন্ডোশনের উদ্যোগে দৌলতদিয়া পূর্বপাড়ার অসহায় ১ হাজায় ৫ শ নারীর মাঝে এ কম্বল বিতরন করা হয়।
প্রচন্ড এ শীতে অসহায় নারীরা একটি করে কম্বল পেয়ে অনেক খুশি হয়েছন। এতে আয়োজক প্রতিষ্ঠান উত্তরণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
পল্লীর বয়স্ক নারী আমেনা বেগম বলেন, এবছর শীতের পরিমান বেশি। কয়েকদিন খুব কষ্ট করেছি শীতে। হাবিব স্যারের উতৃতরণ ফাউন্ডেশনের কম্বল পেয়ে আমার ভালো লাগছে। রাতে আর কষ্ঠ করতে হবেনা।তার মত আরো শতশত অসহায় নারীরা এ শীতে কম্বল পেয়ে অনেক আনন্দ প্রকাশ করেছেন।তারা আরো বলেন শুধু শীতেই না তারা ঈদেও নানা ঈদ সামগ্রী পেয়ে থাকেন এ ফাউন্ডেশন থোকে।
এসময় প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরন অনুষ্ঠানে রাজবাড়ী পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ বলেন, অসহায় মানুষের পাশে হাবিব স্যার সবসময় আছে। কম্বল বিতরণ থেকে শুরু করে ঈদ সামগ্রী সহ বিভিন্ন সমস্যায় তিনি এগিয়ে আসেন। আমরাও সবসময় অসহায় নারীদের পাশে আছি, যে কোন সমস্যায় পাশে থাকবো বলে জানান।
অনুষ্ঠানে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার কাজী নুসরাত আদিব লুনা, দৌলতদিয়া অসহায় নারী ঐক্যের সভানেত্রী ঝুমুর বেগম, গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু বিশ্বাস,উত্তরণ ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য কেএম মাহফিজুর রহমান প্রিন্স প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































