ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথমদিনে জেলে শূন্য রাজবাড়ী পদ্মা নদী –
- Update Time : ০৭:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ৫৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথমদিনে রাজবাড়ীর পদ্মা নদীর অংশে কোন মাছ ধরার নৌকা ও জেলেদের জাল ধরতে দেখা যায়নি। এদিকে সকাল থেকেই মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদপ্তরের তৎপরতা দেখাযায় নদী এলাকায়।
জেলা মৎস্য অধিদপ্তর ও প্রশাসন কর্তৃক সুত্রে জানাযায়, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরা, মজুদ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় বন্ধ রাখতে নজরদারির পাশাপাশি নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করবেন। এবং এ সময় পৃথক ভাবে মোবাইল কোর্টও পরিচালনা করবেন।
রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান জানান, সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনি নদী এলাকা ও বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় নদীতে কোন জেলেকে পান নাই। এছাড়া বাজারেও কোন মাছ দেখতে পাননি। ২২ দিন এ অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































