আলীপুর ইউপি আ:লীগের সভাপতি মিলন অপহরণ, ছাত্রলীগ নেতা রাজুসহ গ্রেপ্তার ২ –
- Update Time : ০৬:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা :
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বজলুর রশিদ মিলন (৪৭) কে জেলা শহর থেকে অপহরণের অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল আলম রাজুসহ দুই জনকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় মিলন চার জনের নাম উল্লেখ করে এবং ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। মিলন এবং সিমেন্ট ও মাছ ব্যবসায়ী। তিনি আলীপুর ইউনিয়নের কোমনপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
বজলুর রশিদ মিলন রাজবাড়ী বার্তা ডট কমকে জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নিজ বাড়ী থেকে ব্যবসায়ীক কাজে তিনি রাজবাড়ী জেলা শহরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি জেলা শহরের ইউ মার্কেটের খন্দকার লাইব্রেরীর সামনে পৌছতেই ১০/১২ জনের একদল যুবক তার গতিরোধ করে। সেই সাথে তারা তার কাছে এক লাখ টাকা চাঁদ দাবী করে। তিনি টাকা দেবার কথা অস্বীকার করলে যুবকরা তাকে ভয় ভীতি প্রদর্শন করে শহরের রেলওয়ে ময়দানে থাকা একটি ক্লাব ঘরে নিয়ে আটকে রাখে এবং টাকা না দিলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। ওই সময় মুঠোফোনে তিনি তার এলাকার ছাত্রলীগের সভাপতি মিঠুকে বিষয়টি অবহিত করেন। পরে মিঠু বিষয়টি জেলা গোয়েন্দা শাখার সদস্যদের অবহিত করে।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, খবর পেয়ে বিকাল ৩টার দিতে তারা শহরের রেলওয়ে ময়দানে থাকা ওই ক্লাব ঘরে পৌছান এবং ঘটনাস্থল থেকে বজলুর রশিদ মিলন মিলনকে উদ্ধার করেন। সেই সাথে নাহিদুল আলম রাজু ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































