আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আবেদনের মাধ্যমে পরবর্তীতে পদ চুরান্ত করা হবে। শুক্রবার বিকালে আলাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে আলীপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ মিঠু শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারন সম্পাদক শেখ মোঃ রুহুল কবির, সাংগঠনিক সম্পাদক নুুরুল হক শুভ, আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মিলন, সহ-সভাপতি শাহিন শেখ, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান মিন্টু প্রমূখ। প্রথম পর্বের সমাপ্তিতে আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সকল পদ বিল্লুপ্ত ঘোষনা করা হয়। অধিবেশনে দ্বিতীয় পর্বে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি পদে ৪ জন ও সাধারন সম্পাদক পদে ৪ জনসহ মোট ৮ জন প্রার্থী হবার প্রত্যাশা ব্যাক্ত করেন।
প্রধান দুইটি পদে একাধিক প্রার্থী হওয়ায় আগামী তিন দিনের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বরাবর সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীরা আবেদন করতে অনুরোধ করেন উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































