আর্জেন্টিনার কোপা আমেরিকা কাপ জয় : গোয়ালন্দে আনন্দ মিছিল –
- Update Time : ০৪:৪২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ৮০ Time View
শামীম শেখ,রাজবাড়ী বার্তা ডট কম :
চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকা কাপ জয়ে সারা পৃথিবীর মতো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভক্ত-সমর্থকরাও বাঁধ ভাঙ্গা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
রবিবার সকালে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কয়েকশ ভক্ত-অনুরাগী কঠোর লকডাউন উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন। তারা রাস্তায় আনন্দ মিছিল, মোটর সাইকেল শোভাযাত্রা, রং খেলা ও মিষ্টিমুখ করেন।তবে সেটা ছিল একেবারেই শান্তিপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়েও ছিল আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।
আনন্দ শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সরকারী কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ,নাসিম মাহমুদ ইভান,কৌশিক আফ্রিদি প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































