আর,এস,কে ইনষ্টিটিউশন ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা ও সংস্কৃতি প্রতিযোগিতা –
- Update Time : ০৬:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কেকেএস -এর আয়োজনে, পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আজ বুধবার সকাল ১০টায় রাজবাড়ী জেলা শহরের আর,এস,কে ইনষ্টিটিউশন ও দুপুর ২ টায় শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে “কেকেএস ভাষা ও সংস্কৃতি প্রতিযোগিতা -২০১৯” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর,এস,কে ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শেরে বাংরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তপন কুমার পাল। এবং সভাপত্বি করেন, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ রেজাউল করিম।
১০টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিষয় গুলো হলো চিত্রাংকন, আবৃত্তি, অভিধান থেকে শব্দ বের করা, গল্প বলা, ছড়া লিখন, কুইজ, শব্দ দিয়ে অনুচ্ছেদ, সুন্দর হাতের লেখা, বাগধারা দিয়ে বাক্য গঠন, একক অভিনয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে হয়। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































