অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে রাজবাড়ী সদর ইউএনও’র বিদায় সংবর্ধনা –
- Update Time : ০২:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গত শনিবার বিকালে সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফকে বদলী জনিত সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর কার্যালয় সৌদি আরবের শ্রমকল্যাণ উইংয়ের দ্বিতীয় সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। সে সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুবর্ণা রাণী সাহাসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































