ব্রেকিং নিউজঃ
অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে আ:লীগের কোন বিকল্প নেই- কাজী কেরামত আলী এমপি
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৫:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১২৯ Time View

আজু শিকদার , রাজবাড়ী বার্তা ডট কম :
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের নবমীর দিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডবগুলো পরিদর্শন করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
গত সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. নিজাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মামুনুর রশিদ, এনায়েত হোসেন জাকির, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, পৌর কাউন্সিলর মো. ফজলুল হক, মো. আলাউদ্দিন মৃধা, কার্তিক ঘোষ, সাবেক কাউন্সিলর কোমল কুমার সাহা সহ জেলা ও উপজেলা পর্যায়ে আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কাজী কেরামত আলী বলেন, মা দূর্গার আর্শিবাদে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে আমার বিশ্বাস মা দূর্গা এ চক্রান্ত নস্যাৎ করবেন। অশুভ শক্তি বিন্যাস হবে আমাদের শান্তি প্রতিষ্ঠা হবে।আমরা সব সময় শান্তির পক্ষে, এ দেশের জনগন কোন অপশক্তির দলকে সমর্থন করে না। যারা ধর্মের নামে অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে এ দেশের জনগন সমর্থন এবারো করবেনা। আমার বিশ্বাস উন্নয়নের ধারা অব্যাহত রাখছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ কেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন, দেশে অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































