অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ –
- Update Time : ১২:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থেকে অষ্টম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে অপরণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গত সোমবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন, ওই ছাত্রী মা।
মামলার আসামিরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৯), রফিকুলের দুলাভাই ইসমাইল এবং বোন রিনা বেগম।
মামলার বাদী জানিয়েছেন, তার স্বামী সৌদি আবর থাকে। তিনি তার সন্তানদের পড়াশোনার জন্য রাজবাড়ী জেলা শহরে বাসা ভাড়া করে অবস্থান করছেন। এরই মাঝে তার মেয়েকে বিভিন্ন সময় রফিকুল ইসলাম কুপ্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি তারা রফিকুলের পরিবারের সদস্যদের অবহিত করেন। এসে রফিকুল ক্ষিপ্ত হয় এবং তার মেয়ের ক্ষতি করতে উঠেপরে লাগে। গত ১৫ মে দুপুরে তার মেয়ে জেলা শহরের পাবলিক হেলথ এলাকায় কিছু জিনিসপত্র কিনতে যায়। সে সময় একটি মাইক্রোবাসে ওই সব আসামিরা জোরপূর্বক তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ওই ঘটনার পর অনেক খোজাখুজি করেও তার মেয়েকে তারা উদ্ধার করতে পারেন নি। যে কারণে রাজবাড়ী থানায় তিনি মামলা দায়ের করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই জাকির হোসেন জানান, ওই ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































