অবৈধ পাচারকালে দৌলতদিয়া থেকে ৭২ মোবাইল সেট উদ্ধার, এসপি’র প্রেস ব্রিফিং –
- Update Time : ০৯:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ৮২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
অবৈধ পাচারকালে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৭২ টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। এ বিষয়ে আজ রবিবার বিকালে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।
প্রেসবিফিং-এ রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওমর শরীফ ও পুলিশ পরিদর্শক মো: জিয়ারুল ইসলামসহ অন্যান্য সদস্যরা গত শনিবার রাতে দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় ওই স্থানে দাঁড়িয়ে থাকা পূর্বাশা পরিবহনের যাত্রী আতিয়ার রহমান রঞ্জুর কাছে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ১৯ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ৭২ টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট উদ্ধার করে। সেই সাথে রঞ্জুকে গ্রেপ্তার করে। রঞ্জু চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় গোয়লন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































