অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির জেলা শাখার নির্বাচন ৩০ মার্চ
- Update Time : ০৭:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
- / ১০২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি রাজবাড়ী জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে পরেছেন দুইটি প্যানেলের প্রার্থীরা। এবার প্রফেসর শংকর চন্দ্র সিনহা, আব্দুল জলিল ও আকরাম পরিষদ এবং মীর আব্দুল আওয়াল ও তপন কুমার ধর পরিষদ পৃথক দু’টি প্যানেলে প্রতিদ্বন্দীতা করছে।
জানাগেছে, ওই নির্বাচনে ১৭টি পদের বিপরীতে উভয় প্যানেল থেকে ১৭ জন করে মোট ৩৪ জন প্রার্থী অংশ গ্রহণ করছেন। এ সংগঠনের মোট ভোটার রয়েছেন ১৮০ জন।
প্রফেসর শংকর চন্দ্র সিনহা, আব্দুল জলিল ও আকরাম পরিষদে চেয়ারম্যান পদে রয়েছেন, প্রফেসর শংকর চন্দ্র সিনহা, ভাইস-চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল মিয়া ও কাজী সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরামুজ্জামান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হাসান, কোষাধ্যক্ষ মোঃ নজর মওলা, যুগ্ম-কোষাধ্যক্ষ খন্দকার নিজাম উদ্দিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোঃ আঃ জলিল মিয়া, আবু সাঈদ চৌধুরী মানিক, সুলতানা রাজিয়া, জিতেন্দ্র কুমার সরকার, প্রভাত চন্দ্র দত্ত, মোঃ রওশন আলী, মোঃ সায়েদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, সালমা রব ও বীর মুক্তিযোদ্ধা মৃধা ওয়াজেদ আলী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































