রাজবাড়ীতে কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
- Update Time : ০৯:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৬ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক গণপরিষদ সদস্য ও গোয়ালন্দ মহাকুমার সাধারন সম্পাদক কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৮ টার দিকে রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে শহরের শহরের আজাদী ময়দানে কেঁক কেটে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী সভায় রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি কাজী হেফাজত আলী টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, আওয়ামী লীগের সদস্য রেজাউল হক রেজা, রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সাধারন সম্পাদক ফরিদ হোসেন প্রমূখ।
উদ্বোধনী খেলায় রাজবাড়ী পুলিশ ও পৌর মেয়রের টিম প্রতিদ্বন্দীতা করেন।
জানাগেছে, এবার ৪র্থ বারের মত কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে রাজবাড়ী ওপেন, দ্বিতীয় দিনে বাংলাদেশ ওপেন নন র্যাংকিং, তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশ ওপেন খেলা অনুষ্ঠিত হবে। এতে রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জেলা ও ভারতের খেলোয়াররা প্রতিযোগিতা করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































