রাজবাড়ীতে দেশটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত –
- Update Time : ০৬:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
- / ৩৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ সোমবার রাজবাড়ীতে নানা আয়োজনে দেশটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সকালে আযাদী ময়দান চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে দৈনিক জনতার আদালত কার্যালয়ে দেশটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, ্একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম,জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ, অরণী সাংস্কৃতিক সংসদের সভাপতি মুনীরুল হক মুনীর, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, শিশু রাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, রাজবাড়ী বেসরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালক আশিফ মাহমুদ, আরডিএ’র সভাপতি মেজবাহ উল করিম রিন্টু, কবি নেহাল আহমেদ প্রমুখ।
সকলেই দেশটিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। এবং মুক্তিযদ্ধ ও ব্যতিক্রমী অনুষ্ঠান প্রচারের জন্য ধন্যবাদ জানান। পরে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































