শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন
- Update Time : ০৭:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- / ২৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচী চলাকালে জেলা মহিলা পরিষদের সভাপতি ডাঃ পূর্ণিমা দত্ত, সাবেক সভাপতি লাইলী নাহার, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, ফকির শাহাদৎ হোসেন, আজিজুল হাসান খোকা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, স্বপন কুমার দাস, ধীনেন্দ্রনাথ দাস, নুরতাজ তাজিয়া প্রমুখ।
স্বাগত বক্তৃতা করেন, জেলা মজিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা।
সঞ্চালনায় ছিলেন, জেলা মহিলা পরিষদের সদস্য শম্পা প্রামাণিক।
বক্তারা, যৌন হয়রানী বন্ধ করতে জনসচেতনতা প্রয়োজন এবং যারা এ ধরণের কর্মকান্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শান্তি প্রদানের দাবী জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































