রাজবাড়ীর দাদশীতে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- Update Time : ০৫:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৩৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার দাদশীতে পুকুরের পানিতে পড়ে সোয়াইফ (৬) ও তাইবা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই বোন। শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সোয়াইফ দাদশী রোঘনাথপুরের মাসুদের ছেলে ও তাইফা মাধব লক্ষীকোলের রুবেল শেখের মেয়ে।
নিহত শিশুর মামা সোহেল শেখ বলেন, দুপুরে সবার খেলতে খেলতে সবার অজান্তে তাদের বাড়ীর পাশের পুকুরে পড়ে যায় তার ভাস্তি ও ভাগ্নে। পড়ে অনেক খুজা খুজি করে পুকুর থেকে উদ্ধার করে দুই জনকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারমান দেলোয়ার শেখ দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক আনোয়ার জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































