রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
- Update Time : ০৭:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৫৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩৫৮ জন সুবিধাভোগীর মধ্যে ৭ লক্ষ টাকা বিতরণ করা হয়।
জানা যায়, একই কর্মসূচির আওতায় গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩ লক্ষ টাকা এবং রাজবাড়ী-২ আসনের আওতাধীন মোট ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সর্বমোট ১০ লক্ষ টাকা বিতরণ করা হবে।
বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সরকারের এই সহায়তা কর্মসূচির মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের ঈদ উদযাপনকে কিছুটা স্বস্তিদায়ক করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































