“ব্লাড ডোনার ক্লাব”-এর আয়োজনে রাজবাড়ীর ছিন্নমূল ও অসহায়দের নিয়ে পিঠা উৎসব
- Update Time : ০৯:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন “ব্লাড ডোনার ক্লাব”-এর আয়োজনে ছিন্নমূল ও রিক্সা চালকদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী রেলওয়ে ষ্টেশনে অসহায়, ছিন্নমূল, রিক্সা চালকদের নিয়ে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। রাজবাড়ী ব্লাড ডোনার ক্লাব আয়োজিত পিঠা উৎসবে সংগঠনের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি এ ব্যতিক্রম ধর্মী পিঠা উৎসবের আয়োজন করেন।
রাজবাড়ী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আকতার স্মৃতি বলেন, আমরা যারা স্বচ্ছল মানুষ, আমাদের ্ইচ্ছামত চাহিদা মেটাতে পারি। কিন্তু যারা দিনমজুর, অসহায়, ছিন্নমূল, রিক্সা চালক, তাদের ইচ্ছা থাকলেও চাহিদা মেটানোর সাধ্য নেই। তাই আমি কিছুটা হলেও এদের আনন্দের অংশিদার হিসেবে এ ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছি। আমি আশা করি এক দিনের জন্য হলেও এদের কিছুটা খুশি করা, আমি এর মাধ্যমে সকলকে জানাতে চাই, যাদের সাধ্য আছে তারা তাদের প্রতিবেশী অসহায়দেরকে এ ভাবে খুশি রাখুন। এসময় সংগঠনের উদ্যোক্তা পাভেল রহমান, সেলিম হাসান, আলমগীর, নাসির দেওয়ান, মেহেদী হাসান, সুজন প্রমুখ সহযোগিতা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































