পদ্মা নদীর রাজবাড়ী জেলার অংশে ফের বাড়ছে পানি, ২৪ ঘন্টায় বৃদ্ধি ১২ সে.মি
- Update Time : ০৮:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- / ১৪২ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পদ্মা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের নি¤œাঞ্চলের পানি ফের বাড়তে শুরু করেছে।গত ২৪ ঘন্টায় পদ্মার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ১২ সে.মি পানি বেড়ে বিপদ সীমার ৭.৭২ মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় ফের প্লাবিত হচ্ছে নি¤œাঞ্চলের ফসলী জমি। তলিয়ে যাচ্ছে রোপা আমন ধান,পাট,সবজি সহ বিভিন্ন ফসলী জমি। গত মাসের ১৫ জুলাই থেকে পদ্মার পানি কমতে শুরু করে এবং তা ১২ দিন পর্যন্ত পানির স্তর নিচে নেমে যায়।
কিন্তু গত ২৭ জুলাই থেকে নদীতে জোয়ার ও বৃষ্টির পানির কারনে ফের পদ্মার পানি বাড়তে থাকে। এতে বন্যা নিয়ন্ত্রন বাঁধের নিচে ফসলী জমি ও জনবসতি এলাকায় আবার পানিবন্ধি হতে শুরু করেছে। পানিতে তলিয়ে ফসলী জমি নস্ট হওয়ার উপক্রম হচ্ছে। বেশ কিছু নিচু এলাকা ইতমধ্যে বন্যার পানিতে তলিয়ে ফসল নষ্ট হচ্ছে। গত মাসের পদ্মার পানি বেড়ে বাদাম, পাট, তিল, রোপা আমন ধান, সবজি সহ বিভিন্ন ধরনের ফসল তলিয়ে কৃষকদের অনেক লোকসান হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত সপ্তাহের শেষ দিকে পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। প্রতিদিনই পানি বাড়ছে। ২৪ ঘন্টায় ১২ সে.মি পানি বেড়েছে। তবে চলতি মাস জুড়ে পদ্মার পানি বাড়বে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































