গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি শিল্পপতি মঞ্জুর আহমেদ আর নেই-
- Update Time : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
- / ৪৩ Time View
আজু সিকদার/শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপি’র সহ-সভাপতি, গোয়ালন্দ টেক্সটাইল মিলস লিঃ এর পরিচালক ও গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ (৬৮) বৃহস্পতিবার বেলা ১টার দিকে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম নিজাম উদ্দিন আহমেদের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা আড়াইটায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠে নামাজে জানাযা শেষে রমজান মাতুব্বাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে রাজবাড়ীর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শোক জানিয়েছে।
মরহুমের পুত্র সানোয়ার আহমেদ জানান, তার বাবা বৃহস্পতিবার ভোরে অসুস্থ্য হলে চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার সরওয়ার্দী হাসপাতালে আনা হয়। সেখানে আনার কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































