গোয়ালন্দে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ দুধ বিক্রেতা গ্রেপ্তার
- Update Time : ০৬:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ৯৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সিরাজ খাঁ (৬০) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া তেছের মাতুব্বার পাড়া গ্রামের আব্দুল খাঁর ছেলে।
গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ধর্ষণের অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার শিশুর বাবা। ওই দিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা পুলিশ ও ধর্ষণের শিকার শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত সিরাজ খাঁ গাভি পালন করেন এবং গাভির দুধ বিক্রি করে থাকেন। তার কাছ থেকে প্রতিদিন ওই স্কুলছাত্রীর মা অথবা স্কুলছাত্রী আধা লিটার দুধ কিনে আনে। গত ১৯ অক্টোবর স্কুলছাত্রীর মা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় স্কুলছাত্রী সিরাজ খাঁর বাড়িতে দুধ কিনতে যায়। এসময় সিরাজ খাঁর বাড়িতে কেউ না থাকায় সিরাজ খাঁ তাকে (স্কুলছাত্রী) তার বসত ঘরের ভেতরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে এ ঘটনা কাউকে না বলতে নানা হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনার পর থেকেই ওই স্কুল ছাত্রী শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়ে। গত রোববার সে খুব বেশী অসুস্থ্য হয়ে পড়লে বিষয়টি তার ভাবির মাধ্যমে পরিবারকে জানায় এবং পরিবারের লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মামলা দায়ের হওয়ার পর মঙ্গলবার রাতেই অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































